মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগরে যুবকের ঝু*ল*ন্ত লা*শ উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে মেহেদী হাসান (২৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পারইল পশ্চিম ফকিরপাড়া থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মেহেদী হাসান পারইল পশ্চিম ফকিরপাড়া গ্রামের মখলেছার রহমানের ছেলে।

তার পরিবারের দাবি- স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে আম গাছের সাথে রশি (দড়ি) দিয়ে গলায় ফাঁস দিয়ে বুধবার রাতে আত্মহত্যা করেছে মেহেদী হাসান।

মেহেদীর দুলাভাই কামাল হোসেন জানান, কিছুদিন থেকে মেহেদী ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে মনোমালিন্য (কলহ) চলছিল। এরই ধারাবাহিকতায় মেহেদীর স্ত্রী ঝগড়া লেগে বাপের বাড়িতে চলে যায়। বুধবার রাতে খাবার খেয়ে পরিবারের অন্যদের সাথে মেহেদীও তার ঘরে ঘুমাতে যায়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ের আম গাছে গলায় রশি দেওয়া অবস্থায় মেহেদীর ঝুুলন্ত লাশ (মরদেহ) দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যুবক মেহেদী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর