মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাকুন্দিয়ায় প্রীতি ফুটবল ফাইনাল খেলায় মঠখোলা ফুটবল একাডেমির জয়

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে এলাকবাসীর উদ্যোগে এগারোসিন্দুর ইউনিয়নের মঠখোলা খেলার মাঠে প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত পাকুন্দিয়ার ৪নং এগারোসিন্দুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী ফকির মাহবুবুল আলম।
এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম শান্ত, ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আশরাফুল আলম, এগারোসিন্দুর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম রানা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় স্বাগতিক মঠখোলা ফুটবল একাডেমির মুখোমুখি হয় বীর উজলী ফুটবল একাদশ। এতে ১-০ গোলে মঠখোলা ফুটবল একাডেমি জয় লাভ করে।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে অন্যায়, মাদক সহ বিভিন্ন অপ্রত্যাশিত কর্মকাণ্ড থেকে বিরত রাখা যায়। তিনি আরো বলেন, মহান আল্লাহ যদি সহায় হোন ভবিষ্যতে যুব সমাজকে সাথে নিয়ে এগারোসিন্দুর ইউনিয়নকে একটি আদর্শ ও অন্যায় মুক্ত অঞ্চল রূপে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর