শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

পাকুন্দিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:১২ অপরাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। (৮ অক্টোবর) জাতীয় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ দিবসটি উদযাপিত হয়। র‍্যালিটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, উপজেলা কৃষি অফিসার নূর এ আলম, উপজেলা শিক্ষা অফিসার ড. দৌলত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভূইয়া, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শামসুন্নাহার, একাডেমিক সুপারভাইজার মোঃ শারফুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার, সাবেক আমীর কটিয়াদি ফেকামারা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, দিদারুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার, শিক্ষক, ব্রাক সহ, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অনুদানের চেক বিতরণ, আঠারো পার করা কিশোরীদের মধ্যে সনদ বিতরন করা হয়।
দিবসটির আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, পাকুন্দিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর