সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দুজনের  মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি:

করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিন ঘণ্টার ব্যবধানে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার তাঁরা মারা যান। করোনার উপসর্গ নিয়ে এই হাসপাতালে মোট ৮০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তাঁদের মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ আসে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মারা যাওয়া নারীর নাম আমেনা খাতুন (৫৫)। তিনি যশোর জেলার শার্শা উপজেলা সদরের বাসিন্দা। অপরজনের নাম নিখিল দত্ত (৬৫)। তিনি খুলনা জেলার পাইকগাছা থানার কাটিপাড়ার বাসিন্দা। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মানস মণ্ডল জানান, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে পাইকগাছার নিখিল দত্তকে দুই সপ্তাহ আগে তাঁর স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা নিয়ে পাঠানো হয় খুলনা পিসিআর ল্যাবে।

 

এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসাপালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার আগেই চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান। চিকিৎসক মানস মণ্ডল আরও জানান, যশোরের শার্শা উপজেলার আমেনা খাতুন ১০ আগস্ট বিকেলে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। তাঁকে আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। করোনা পরীক্ষার জন্য গত বৃহস্পতিবার নমুনা নিয়ে খুলনায় পাঠানো হয়। তিনি আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা তিনটার দিকে মারা যান। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য তাঁদের বলা হয়েছে। বাড়ি লকডাউনের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর