শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

শিশু জুঁই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ

রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁন্দাই ইউনিয়নের বড় গারফা গ্রামের জাহিদুর রহমানের মেয়ে আকলিমা খাতুন জুঁই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের গড়ফা গ্রামের আয়নাল হকের ছেলে শেখ সাদি (১৬), দুলাল হোসেনের ছেলে শাকিব (১৬), সুলতান হোসেনের ছেলে সোহেল রানা (২৫) , দিয়ারগাড়ফা গরমাটি গ্রামের শাহীন আলমের ছেলে সিয়াম(১৩) ও চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবদুল্লাহ (১৬)।

রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২ টায় চাটমোহর থানায় এক প্রেস বিফিং করেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল ইসলাম। তিনি বলেন, গত ১৪ এপ্রিল বিকেলে শিশু আকলিমা খাতুন জুঁই তার দাদীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যায় জুঁই দাদীর বাড়ি থেকে চলে আসলেও বাড়িতে আর ফেরেনি। পরের দিন সকালে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের আফজাল হোসেনের ভুট্টা ক্ষেতে জুঁইয়ের মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে জুঁইয়ের মা মোমেনা খাতুন চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই চাটমোহর ও বড়াইগ্রাম থানা পুলিশ হত্যার সূত্র উদঘাটনে নেমে পরেন। মাত্র ৪ দিনের ব্যবধানে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ওসি আরোও জানান, শিশুটিকে গনধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। গ্রেফতারকৃতরা ধর্ষণ ও হত্যাকান্ডের সাথে জড়িত বলে শিকার করেছেন।

গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে পাবনার আদালতে প্রেরণ করা হলে তারা ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বিকেলে দাদির কাছে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশু জুঁই। তারপর থেকে তার কোন খোঁজ পায়নি পরিবার। পরদিন ১৫ এপ্রিল বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করার তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর