শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ভাঙ্গুড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১:২৭ পূর্বাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় নাহিদ হাসান (১৪) নাম এর ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্র এর একদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ভাঙ্গুড়া পল্লী বিদ্যুতের ১৩২/৩৩ উপ-কেন্দ্রের উত্তর পাশে রেললাইন থেকে প্রায় ১২ ফুট নিচ থেকে এই লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার ( ১৭ই এপ্রিল) ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার বড় বোনের পরীক্ষা উপলক্ষে বোনকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন। সেখান থেকেই তিনি নিখোঁজ হয়ে ছিলেন বলে পরিবারের দাবি। ঐদিন রাত প্রায় ৯ টার দিকে ভাঙ্গুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন তার পিতা। নিহত নাহিদ পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার হাটউধুনিয়া ইউনিয়নের খানপুর গ্রামের মোঃ নূর মোহাম্মদের ছেলে, সে নবম শ্রেণির একজন ছাত্র।

জানা গেছে, নাহিদের বড় বোন ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী হিসেবে জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতেছে। গত বৃহস্পতিবার বড় বোনকে সাথে নিয়ে নাহিদ পরীক্ষার কেন্দ্রে এসেছিলেন। তার বড় বোন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে প্রায় ১০:৩০ সাড়ে দশটার পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকে। এরপর থেকে পরিবারের লোকজন নাহিদের সঙ্গে আর যোগাযোগ করতে পারছিলেন না। সারাদিন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাত প্রায় ৯টার দিকে ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পিতা নুর মোহাম্মদ। এরপর শুক্রবার বিকেলের দিকে পথচারীর মাধ্যমে খবর পান ভাঙ্গুড়া থানা পুলিশ। পুলিশ ও পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ নাহিদের লাশ সনাক্ত করেন। নিহত নাহিদ এর কপালে ও পেটের ডানপাশে কালো দাগের চিহ্ন দেখা গেছে। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে চলে গেছে। নিহত নাহিদের চাচা কান্না জড়িত কন্ঠে বলেন, নাহিদ অত্যন্ত ভালো ছেলে। তার কোন শত্রু নেই, কিন্তু কেন কিভাবে এমন ঘটনা ঘটালো কিছুই বুঝতে পারছিনা। অতিদ্রুত এই মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীও জানান তিনি।

 

ঘটনার বিষয় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, পথচারীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে লাশ দেখতে পান। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরত হাল প্রতিবেদন শেষে হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের রির্পোট আসলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর