শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ফিলিস্তিনিদের উপর ইসরাইল বাহিনীর হামলা ও হত্যার প্রতিবাদে আটঘরিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১:১৪ পূর্বাহ্ণ

ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরাইল বাহিনীর বর্বরচিত হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পাবনার আটঘরিয়া উপজেলার  লক্ষণপুর, ভরতপুর ও কুমারেশ্বরপুর সর্বস্তরের জনগণ।
শুক্রবার ১৮ এপ্রিল বাদ জুম্মা বিএলকে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল ভরতপুর, লক্ষ্মণপুর ও কুমারেশ্বরপুর গ্রামে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএলকে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মাওলানা ফজলুর রহমান, খালেক মেম্বার, আব্দুল কুদ্দুস ভাসানী, মাওলানা মোস্তফা জামান, ছাত্র নেতা তারেক হোসেন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের।
এসময় বক্তারা বলেন, গাজায় গণহত্যার দৃশ্য দেখার পর থেকে তাঁরা স্থির থাকতে পারছেন না। একটা জাতির ওপর এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।
কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠনের কোনো টনক নড়ছে না। তাঁরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চান। দ্রুত স্বাধীন ফিলিস্তিন দেখতে চান।


আপনার মতামত লিখুন :

One response to “ফিলিস্তিনিদের উপর ইসরাইল বাহিনীর হামলা ও হত্যার প্রতিবাদে আটঘরিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ”

  1. MD amir hamja Aslam says:

    তারেক তো কোনো বক্তব্য দেয় নাই।যারা সাজানো গোছানো বক্তব্য দিয়েছে তাদের নাম নাই কেন?নোংরা রাজনীতির দালালি বাদ দিয়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর