রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ মিছিল

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুণ:রুদ্ধার, ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী কর্তৃক চলমান গণহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গাসিরায়   বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ।
আজ সোমবার (৭ এপ্রিল) বাদ আছর সলঙ্গা কেন্দ্রীয় বাইতুর রহমান জামে মসজিদ হতে মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়।বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধান হাটায় এসে এক প্রতিবাদ সমাবেশ করেন।ওলামা পরিষদ সলঙ্গা ও সর্বস্তরের জনসাধারনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। সলঙ্গা থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি মাও: আখতারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,কে.এম আহসান হাবীব, আব্দুল আলিম,মাও: জাহিদুল ইসলাম, মাও: আবুল হাশেম, মাও: আব্দুর রউফসহ অনেকে। বক্তাগণ ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী,পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ইসরায়েলি সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান এবং গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর