সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

ভূঞাপুরে নসিমন কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুরে নসিমনের ধাক্কায় প্রাণ গেল হুজাইফা ওরফে আলিফ (১২) বছরের এক মাদ্রাসার শিক্ষার্থীর। নিহত হুজাইফা উপজেলার ভাদুড়ীচর গ্রামের দিনমজুর এখলাছ মিয়ার ছেলে। সে শালদাইর নূরে মদিনা দারুল উলুম মাদ্রাসার নাজেরেনা বিভাগের ছাত্র।
৭ ফেব্রুয়ারি(শুক্রবার) বেলা সাড়ে ১১টার দিকে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের উপজেলার বাগবাড়ি নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত আলিফ উপজেলার গোবিন্দাসী বাজার থেকে বাইসাইকেলে যোগে বাড়িতে ফিরছিল। ভূঞাপুর-যমুনা সেতু সড়কের বাগবাড়ি এলাকায় পৌঁছালে ভূঞাপুর থেকে ছেড়ে আসা বাঁশ ভর্তি ঘাতক নসিমন ও বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতরভাবে আহত হয়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘনটনা বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জানান, ঘাতক নসিমন ও চালককে আটক করা হয়। কিন্তু নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায়, চালক সহ নসিমনটি পরবর্তীতে ছেড়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর