সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের ভাঙ্গুড়ায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি র‌্যালি, দ্বন্দ্ব নাকি মনোমালিন্য? পৈতৃক জমি নিয়ে ভাইপোদের সঙ্গে বিরোধ, উচ্ছেদের শঙ্কায় দুই বোনের কান্না বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বেনাপোল ক্রীড়া একাডেমির প্রস্তুতি ও পরিচিতি সভা  ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সেনুয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন সংসদ সদস্য- ফয়সল আমীন মনের কথা কাব্যাচরে প্রকাশিত – এস এম মনিরুজ্জামান আকাশ দেবোত্তর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

ভাঙ্গুড়ায় স্কুল থেকে ফেরার পথে লরির ধাক্কায় প্রাণ গেল শিশুর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৬:১৯ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তেলবাহী লরির ধাক্কায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক শিশু। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে চাটমোহর-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু হলো ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আন্না খাতুন (৬)। গুরুতর আহত শিশু একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ছামিয়া খাতুন (৬)। তারা স্থানীয় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটি হলে বাড়ি ফেরার জন্য আন্না ও ছামিয়া চাটমোহর-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চাটমোহর থেকে বাঘাবাড়িগামী যমুনা তেল কোম্পানির একটি তেলবাহী লরির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় আন্না।

গুরুতর আহতাবস্থায় ছামিয়াকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর সদস্যরা ও স্থানীয় প্রশাসনের লোকজন।

ঘটানো সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন করে। চালক ও হেলপার পালিয়ে গেছেন। তেলবাহী লরি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর