সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৪:১৮ অপরাহ্ন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ও তার সুস্থতা কামনায় এবং সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় চাটমোহর পৌর সদরের পাঠানপাড়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল করেছে। শুক্রবার (১৭ আগস্ট) বাদ মাগরিবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পাবনা-৩ এর সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম এমপি এর সার্বিক তত্বাবধানে এবং বিএনপির তরুণ নেতৃত্ব কেএম সাইদুল ইসলাম কাফীর উদ্যোগে এ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মোনাজাতে খালেদা জিয়া, তারেক রহমান ও গণতান্ত্রিক আনোদলনে আহত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ নিহত শহীদদের আতœার মাগফেরাত কমনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরোজ খাঁন, চাটমোহর পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়ারুল হক সিন্টু, বিএনপি নেতা কাবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু প্রমূখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর