সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ন

পাবনার চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা গরুচোর চক্রের ৬ সদস্যকে আটক করেছেন। এ সময় উদ্ধার করা হয়েছে চুরি হওয়া দু’টি গরু। সেই সাথে জব্দ করা হয়েছে গরু চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক।
আটকরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আল আমিন, উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের মিলন হোসেন, একই উপজেলার কাওয়াক গ্রামের শফিকুল ইসলাম, সলঙ্গা উপজেলার আমশরা গ্রামের ফুয়াদ হোসেন, গাজীপুরের কালিয়াকৈড় উপজেলার কাঞ্চনপুর গ্রামের গোলাম মোস্তফা ও নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার হাসান আলী।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সোমবার দিবাগত রাতে একটি ট্রাকে করে চারজন ঘোরাফেরা করছিল। এ সময় রাতে টহল পুলিশ তাদের আটক করে। পরে তাদের ঠিকানা জানতে চাইলে তারা একেক জন ভিন্ন ভিন্ন কথা বলে। পরে পুলিশের সন্দেহ হওয়ায় আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গরু চোর চক্রের সদস্য বলে জানায় তারা।
এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈড় এলাকা থেকে দু’টি চোরাই গরু উদ্ধার এবং এরসাথে জড়িত আরও দুইজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর  বুধবার (৩১ জুলাই) সকালে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আগেরদিন মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে চাটমোহর থানা পুলিশ।
রাতে ট্রাক নিয়ে ঘোরাফেরা করছিলেন চার ব্যক্তি। তাদের চলাফেরা দেখে সন্দেহ হয় পুলিশের।
চাটমোহর থানার আরো জানান, আটককৃতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর