সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

পাবনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে  সংগঠনটির পাবনা পশ্চিম জেলা শাখার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি আব্দুল মোমিন হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ও প্রধান বক্তার বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, সংগঠনটির পাবনা পশ্চিম জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল জলিল ও কেন্দ্রীয় উপকমিটির সদস্য মুফতি মুক্তাদির হোসাইন মারুফ সহ অসংখ্য নেতাকর্মী এ সমাবেশে বক্তব্য দেন।
বক্তারা বলেন, সম্প্রতি দেশে দু:শাসন চলছে। ইসলামী আন্দোলন এর নিন্দা ও প্রতিবাদ জানায়। একইসাথে এই দু:শাসন মোকাবিলায় ইসলামী আন্দোলনের প্রত্যেকটি কর্মী সর্বদা প্রস্তুত। নির্দেশ পেলেই দেশ, ধর্ম ও মানুষের সংকটে ঝাপিয়ে পড়বে। কোটা আন্দোলন প্রসঙ্গে তারা বলেন, বৈষম্যের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করছে। এতে শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা চালানো হয়েছে, তা অবশ্যই নিন্দনীয় বিষয়। এসময় কোটা সংস্কার আন্দোলনের সংহতি জানান এ সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর