সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

সোমবার দুপুরে (১৫/০৭/২০২৪ ইং) পাবনা সদর উপজেলার লস্করপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল গোল চত্বর মহাসড়কের পাশ থেকে প্রায় ৫৮ বছর বয়সি অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে ্ঐ ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন। এলাকার সবাই মানসিক ভারসাম্য ভেবে খাবার দিতেন। ঠিকানা জানতে চাইলে অবাক দৃষ্টিতে চেয়ে থাকতেন। হঠাৎ গতকাল সকালে স্থানীয়রা লস্করপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল গোল চত্বর মহাসড়কের পাশে জ্ঞানহীনভাবে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় । পরে পুলিশ গিয়ে অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠান।

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি রওশন আলম মুঠো ফোনে বলেন, এখনোও পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি। লাশ মর্গে রাখা হয়েছে। পরিচয় পাওয়া না গেলে আজই ময়না তদন্ত শেষে লাশের সৎকাজের জন্য স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর