সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়া-নওগাঁ সড়ক পাকাকরণে ধীরগতি, বেড়েছে জনদুর্ভোগ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

পাবনার উপজেলার ভাঙ্গুড়া-নওগাঁ সড়ক পাকাকরণে ধীরগতির কারণে জনদুর্ভোগ বেড়েছে। প্রায় তিন মাস আগে ঠিকাদার উপজেলার পাটুল বাজার থেকে নৌবাড়িয়া বিশার নালা পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার ইট তুলে খোয়া ভেঙ্গে এলোমেলো ভাবে ফেলে রেখেছে। এদিকে সড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে গর্ত ও জলাবদ্ধা সৃষ্টি হয়েছে। ফলে এ পথে যানবাহন চলাচলে মারাত্মক বিঘœ ঘটছে। এছাড়া উপজেলার খানমরিচ ও দিলপাশার ইউনিয়নের অধিবাসীদের যোগাযোগের বিকল্প সাব-মারসিবল রাস্তাগুলো বন্যার পানিতে ডুবে যাওয়ায় তাদের যাতাযাতের ক্ষেত্রে এই সড়কটি এখন একমাত্র ভরসা।

পাটুল গ্রামের রানা আহমেদ সজিব আলীসহ একাধিক ব্যক্তি বলেন, খোয়াগুলো বিছিয়ে রোলিং করে না রাখায় মানুষের চলাচলে খুব কষ্ট হচ্ছে। এজন্য গ্রামবাসী সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছে।

জানাগেছে, এলজিইিডি’র এই সড়কের নৌবাড়িয়া হতে ময়দানদীঘি পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্য ৫ কোটি টাকা বরাদ্ধ হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র লিমিটেড ওয়ার্ক অর্ডার পান কিন্তু তারা নিজে কাজিটি না করে রেজোয়ান আহমেদ নামের এক ঠিকাদারকে সাব-কন্ট্রাক্ট দিয়েছেন।

এ বিষয়ে সাব-ঠিকাদার রেজোয়ান বলেন, অগ্রগতি অনুযায়ী বিল না পাওয়ার কারণে কাজ বিলম্ব হচ্ছে। তবে মঙ্গলবার থেকে পুনরায় কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোছা: আফরোজা পারভিন বলেন, ঠিকাদার ধাপে ধাপে কাজটি করলে বিল পেতে অসুবিধা হতো না। তারপরও জনদুর্ভোগ লাঘবে পাকাকরণের কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর