শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১২:৫৫ অপরাহ্ণ

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত এক যুবকের।  গত বুধবার (২৬ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে ঈশ্বরদী শহরের লোকোমোটিভ ডিজেল কারখানার সামনে খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে রাজশাহী থেকে ছেড়ে খুলনাগামী ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করে ঈশ্বরদী জাংশন স্টেশনের অভিমুখে আসছিল। এসময় রেললাইনের ওপর এক অজ্ঞাত যুবক শুয়ে ছিলেন। বিষয়টি ট্রেনের চালক দেখতে পেয়ে হুইসেল বাজাতে থাকে। এসময় ওই যুবক অচেতন অবস্থায় তাড়াহুড়ো করে রেললাইন থেকে দ্রুত সরে যাওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থল পৌঁছানোর পর মরদেহটি উদ্ধার করে। ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ এর ধাক্কায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আমরা যুবকের মরদেহ উদ্ধার করেছি। নিহতের নাম পরিচয় এখনও মেলেনি। তবে তার ডান হাতের কব্জার ওপরে জয়া+জিয়া লেখা রয়েছে। আমরা পরিচয় উদঘাটনের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর