মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাটোর জেলায় কুরবানির জন্য প্রস্তুত ৫ লাখ পশু

আখলাকুজ্জামান, গুরুদাসপুর(নাটোর):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

নাটোর জেলায় কুরবানির জন্য ৫ লাখ পশু প্রস্তুত করেছেন খামারি ও গরু ব্যবসায়ীরা। হাটবাজারে পাইকারি পশু ক্রেতা ব্যপারিদের চাপ বেড়েছে দ্বিগুন। গ্রামগঞ্জে, বাড়িবাড়ি, খামারে খামারেও বেচাকেনা হচ্ছে গরু-ছাগল।

জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, নাটোরের ৭ টি উপজেলায় কুরবানির পশু মোটা তাজা করন খামারির সংখ্যা নাটোর সদরে ২ হাজার ২৫০, সিংড়া ৩ হাজার ১২৫, গুরুদাসপুর ২ হাজার ৬৬৯, বড়াইগ্রাম ২ হাজার ৮৩৭, লালপুর ৩ হাজার ৪০৬, বাগাতিপাড়া ৪ হাজার ১৫১ এবং নলডাঙ্গা ১ হাজার ১১২টি সহ জেলায় মোট ১৮ হাজার ৪৫০ জন খামারি ৪ লাখ ৭৮ হাজার ২২৭ টি কোরবানির পশু মোটা-তাজাকরন করে প্রস্তুত করেছেন। এর মধ্যে গরু ১ লাখ ২১ হাজার ৮৪৬টি, মহিষ ২ হাজার ১৬৬ টি, ছাগল ৩ লাখ ২০ হাজার ৩৬ টি, ভেড়া ৩৪ হাজার ১৫০টি, অন্যান্য ২৯ টি (গাড়ল, দুম্বা প্রভৃতি)।

জেলায় কোরবানির জন্য পশুর মোট চাহিদা ২ লাখ ৫২ হাজার ৪২টি। চাহিদা পুরন করার পর উদ্বৃত্ত থাকছে ২ লাখ ২৬ হাজার ১৮৫ টি। উদ্বৃত্ত পশু রাজধানিসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে, যার আর্থিক মুল্য ধরা হচ্ছে ২ হাজার ৫০০ কোটি টাকা।

নাটোর সদরে কোরবানির জন্য প্রস্তুত- গরু ১৩ হাজার ৬৪৫ টি, মহিষ ৩৫৫টি, ছাগল ৬৪ হাজার ৫৪০, ভেড়া ৮ হাজার ৯২০টি সহ মোট প্রাপ্যতা ৮৭ হাজার ৪৬০ টি। এর চাহিদা ৪২ হাজার ১৭৯টি, উদ্বৃত্ত ৪৫ হাজার ২৮১টি।

গুরুদাসপুরে গরু ৩৪ হাজার ২০৮, মহিষ ৮৫৪, ছাগল ৫৬ হাজার ৭৪৬, ভেড়া ৬ হাজার ০৫২, অন্যান্য ২৯টি সহ মোট প্রাপ্যতা ৯৭ হাজার ৮৮৯ টি পশু। চাহিদা ৪৮ হাজার ৫২০ এবং উদ্বৃত্ত ৪৯ হাজার ৩৬৯ টি।

বড়াইগ্রামে গরু ১৫ হাজার ৪৬৭, মহিষ ৮৪, ছাগল ৪৪ হাজার ৩২০, ভেড়া ৫ হাজার ৩৫৪টি সহ মোট প্রাপ্যতা ৬৫ হাজার ২২৫টি। চাহিদা ৩৩ হাজার ২৩৫ এবং উদ্বৃত্ত ৩১ হাজার ৯৯০টি।

সিংড়ায় গরু ১৬ হাজার ৩৮, মহিষ ২০৭, ছাগল ৬৯ হাজার ৯৫৭, ভেড়া ৬ হাজার ৩৬৪টি সহ মোট প্রাপ্যতা ৯২ হাজার ৫৬৬। চাহিদা ৪৫ হাজার ৩৫০ এবং উদ্বৃত্ত ৪৭ হাজার ২১৬ টি।

লালপুরে গরু ২২ হাজার ৭২৯, মহিষ ৪৫১, ছাগল ১৬ হাজার ২১২, ভেড়া ১ হাজার ৫৮৯টি সহ মোট প্রাপ্যতা ৪০ হাজার ৯৮১ টি। চাহিদা ৩১ হাজার ১৩৫ এবং উদ্বৃত্ত ৯ হাজার ৮৪৬টি।

বাগাতিপাড়া উপজেলায় গরু ১২ হাজার ৬১৭, মহিষ ১৯৩, ছাগল ২৪ হাজার ৮৭৭, ভেড়া ২৩৫ টি সহ মোট প্রাপ্যতা ৩৭ হাজার ৯২২ টি। এরমধ্যে চাহিদা ২১ হাজার ৪৪০ এবং উদ্বৃত্ত ১৬ হাজার ৪৮২ টি।

নলডাঙ্গা উপজেলায় গরু ৭ হাজার ১৪২, মহিষ ২২, ছগল ৪৩ হাজার ৩৮৪, ভেড়া ৫ হাজার ৬৩৬ টি সহ মোট প্রাপ্যতা ৫৬ হাজার ১৮৪। চাহিদা ৩০ হাজার ১৮৩ এবং উদ্বৃত্ত ২৬ হাজার ১টি।

গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, নাটোর জেলার ৭ উপজেলার মধ্যে গুরুদাসপুরে সর্বোচ্চসংখ্যক কুরবানির পশু মোটাতাজাকরন করা হয়েছে। উন্নত জাতের দুম্বা, গারল, ভেড়া ও ছাগল প্রস্তুত করেছেন খামারিরা। চাঁচকৈড় হাটসহ উপজেলার নাজিরপুর, নয়াবাজার, বিন্যাবাড়ি ও কাছিকাটা কোরবানির হাটে পশুর স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য চিকিৎসা টিম কাজ করছে। এছাড়া খামারিদের সার্বক্ষনিক পরামর্শ ও সেবা দিচ্ছে প্রাণিসম্পদ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর