মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন

ই-পেপার

/ সারাদেশ
“ক্যাডার বৈষম্য নিরসন চাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাপাহার সরকারি কলেজ  ইউনিটের সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় বিসিএস সাধারণ শিক্ষা আরোও পড়ুন...
জামালপুৱ জেলাৱ বকশীগঞ্জে উপজেলাৱ মেরুরচর ইউনিয়নে ব্যাটারী চালিত অটোর ধাক্কায় প্রাণ গেলো মোছা : রেবেকা সুলতানা (৩৬) নামে এক স্কুল শিক্ষিকার। ১ অক্টোবর রবিবার দুপুর ১টার দিকে বকশীগঞ্জ – দেওয়াগঞ্জ
উপকূলে লবন অধ্যুষিত বিশুদ্ধ পানির হাহাকার দীর্ঘদিনের। এখানকার বাসিন্দাদের কাছে যেন তা সোনার হরিণ। দূর দূরান্ত থেকে মিষ্টি পানি এনে জীবন বাঁচানোও যেন রীতিমত যুদ্ধ। সেই বঞ্চনা আর অসহনীয় দূর্ভোগের
৪৯৭টি রিকন্ডিশন্ড গাড়ী নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি লোটাস লিডার। পানামা পতাকাবাহী এ জাহাজটি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বন্দর জেটিতে ভিড়ে। এরপর দুপুর থেকে জাহাজটি হতে আমদানীকৃত রিকন্ডিশন্ড
দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে নীলাভ ধূসর শার্ট, গাঢ় নীল রঙের প্যান্ট,গলায় হলুদ স্কার্ফ পরে সেবার মনোভাব নিয়ে কলেজ ক্যাম্পাসে ছোটাছুটি করছে অত্র কলেজের রোভার ও গার্ল-ইন রোভার সদস্যরা সেবা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা শাখা হিন্দু যুব পরিষদ আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন টাঙ্গাইল জেলা হিন্দু যুব পরিষদ। শনিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ হিন্দু যুব পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক কার্তিক চন্দ্র শীল
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে শাক-সব্জি উৎপাদনে প্রাতিষ্ঠানিক পুষ্টিবাগান তৈরিতে ব‍্যস্ত সময় পার করছেন কৃষি বিভাগের কর্মকর্তাগণ। বর্তমানে কৃষি ক্ষেত্রে কৌশলগত ও আধুনিক প্রযুক্তিতে সব ধরনের সব্জি উৎপাদন করা হচ্ছে ৷
খাগড়াছড়ির রামগড়ে বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথ তার বিরুদ্ধে করা অপপ্রচারের প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করেছেন।আজ শনিবার দুপুরে রামগড় লেকপাড়স্থ গৌধুলী রেস্তোরায় তিনি সংবাদ সম্মেলন করেন।এসময় ভুক্তভোগী গীতা রাণী ঘোষ এবং রুবী রাণী দেবী উপস্তিত ছিলেন। গত ১৬সেপ্টেম্বর জহর লাল ঘোষ এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন জায়গা রেজিস্ট্রি করতে মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথের সহায়তায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মানস চন্দ্র দাস তার কাছে ঘুষ দাবি করেন। পাল্টা সংবাদ সম্মেলনে প্রমোদ বিহারী নাথ এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।তিনি জানান,ক্ষিপ্ত হয়ে জহর লাল ঘোষ এবং তার স্ত্রী এই সংবাদ সম্মেলন করেন।তিনি জানান,জহর লাল ঘোষ একজন লোভী এবং ভূমিদস্যু।সে তার বোন গীতা রাণী ঘোষকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়।বোন কে বঞ্চিত করে স্ত্রী কে পৈত্রিক জমি দান করতে ভূমি কার্যালয়ে আবেদন জানায়। তার বোন এ বিষয়র জানতে পেরে বাদী হয়ে স্থানীয় হিন্দু সমাজ এবং ভূমি কার্যালয়ে তার বিরুদ্ধে অভিযোগ জানায়।স্থানীয়ভাবে বৈঠকে বসে জহর লাল কে তার বোনের প্রাপ্য সম্পত্তি ফিরিয়ে দিতে বলা হয়।এতে জহর লাল ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে ভূমি কার্যালয়কে জড়িয়ে সংবাদ সম্মেলনে মানহানিকর বক্তব্য প্রদান করেন।ভূমি অফিসের তদন্তে জহর লাল জালিয়াতির মাধ্যমে সম্পদ দখল চেষ্টা চালিয়েছেন বলে প্রমাণিত হয়। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, রামগড় ভূমি অফিসের সাবেক সার্ভেয়ার জাহাঙ্গীর আলমের সহায়তায় দলিল না থাকা সত্ত্বেও নামজারি মামলার সুপারিশ করা হয়।তিনি জাহাঙ্গীর আলমের শাস্তি দাবি জানান।জহর লাল তার পৈত্রিক রেশন কার্ড তার বোন গীতা রাণীকে না দিয়ে স্ত্রী এবং সন্তানের নামে করে ফেলেন।রামগড় পৌরসভায় এক পারিবারিক বৈঠকে গীতা রাণীকে প্রাপ্য বুঝিয়ে দিতে বললেও জহর লাল এখনো তা ভোগ করছেন। এসময় সংবাদ সম্মেলনে জহর লালের বোন গীতা রাণী ঘোষ উপস্থিত ছিলেন।