রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

উদ্যোক্তা পলাশের ঈদ সামগ্রী বিতরণ 

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

উল্লাপাড়ার সড়াতৈল গ্রামে অসহায়,হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করলেন “এক মুঠো হাসি” সংগঠন। বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামের তরুণ উদ্যোক্তা পলাশ সরকার ২০২০ সালে মাত্র ৪ জন গরিবের হাতে ঈদ উপহার তুলে দিয়ে সংগঠনটির আত্ম প্রকাশ করেন। কয়েক বছরের ব্যবধানে প্রায় দেড় শতাধীক ছিন্নমুল,সুবিধাবঞ্চিত,গরিব পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরে তিনি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করেন।এলাকার হতদরিদ্ররা চিনি, সেমাই, লাচ্ছা, ডাল, তেল, সাবান, লবণ,শ্যাম্প,হুইলের গুড়া ইত্যাদি পেয়ে খুবই খুশি হন। রবিবার (৭ এপ্রিল) সড়াতৈল আ: খালেক সরকারের বাড়িতে রোজাদার নারী-পুরুষদের হাতে এ সব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।তরুণ উদ্যোক্তা পলাশ সরকার বলেন,সমাজের বিত্তবানদের উপর গরিবদের হক রয়েছে। গরিবদের জন্য বিত্তবানদের সাহায্যের হাত বাড়ানো উচিত। ঈদের আনন্দ ভাগাভাগি করে সমাজের গরিবদের মুখে হাসি ফুটাতেই মুলত এ সংগঠন শুরু।  আগামীতে মানব কল্যাণে আরও প্রসার ঘটাবো ইনশাআল্লাহ।
লালভানু,রহিমা,ছকিনা,মেনেকা,তাহমিনা,আসমত,মেলা প্রামানিকসহ অনেকেই ঈদ সামগ্রী হাতে পেয়ে উদ্যোক্তা পলাশ সরকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর