রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় আগুনে পুড়ে যাওয়া বসতঘর করে দিবেন রই মানিক 

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৮:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের খোজা খালী গ্রামে বৃহস্পতিবার  দিনমজুরীর আয়ে সংসার চালানো মোক্তার হোসেনের বসতঘরসহ আসবাবপত্র আগুনে পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়ে গেছে।   বেলা এগারোটার দিকে ঘরের বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিটে আগুনে ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গরীব পরিবারের মোক্তার হোসেন বলেন বসতঘরে তালা লাগিয়ে স্ত্রীকে সাথে নিয়ে মাঠে কাজ করতে গিয়েছিলেন। এসময়  আগুন লেগে বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। তার ধারণা বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিটে আগুন লেগে তার ক্ষতি হয়েছে। প্রায় দুই লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়ে গেছে বলে জানান। তিনি বাড়ীর পাশে একজনের বাড়ীতে থাকছেন।
এ খবর পেয়ে র ই মানিক সেই গরীব অসহায় পরিবারের  কাছে ছুটে যান।  বাঙ্গালা ইউনিয়নের খোঁজা খালী গ্রামের আগুনে বসতঘর পুড়ে যাওয়া মোক্তার হোসেনের বাড়ীতে গিয়ে পোড়া সব কিছু দেখেন। তাকে একটি বসতঘর করে দেবেন বলে জানান। এ সময়  তার সাথে সাংবাদিক সাহারুল হক সাচ্চু , আল মাহমুদ ও আমিনুল ইসলাম ছিলেন। র ই মানিক বলেন কম দিনের মধ্যেই বসতঘর নির্মাণ করে দেবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর