মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদীতে ওষুধ কোম্পানির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান দুর্ঘটনায় নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৭:৪০ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে শ্যালোর ইঞ্জিন চালিত স্ট্যায়ারিং গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান (৩৫), মারা গেছে।
আজ সোমবার (১১ মার্চ) সকালে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরদী রেঁনেসা ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান বাঘার বাজুবাঘা নতুন পাড়ার শহিদুল ইসলামের ছেলে। তিনি অ্যাপেক্স ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে ঈশ্বরদীতে কর্মরত ছিলেন। নিহতের পারিবারিক ও থানা সূত্র মতে জানা যায়, সকালে নিজ বাড়ি বাঘা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল ঈশ্বরদীতে আসতে ছিলেন। অপরদিকে ঈশ্বরদী রেলগেট এলাকা থেকে একটি স্ট্যায়ারিং গাড়ি লালপুরের দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে মোস্তাফিজুর গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক উম্মে হাবিবা জানান, দূর্ঘটনায় মোস্তাফিজুর রহমান মাথায় বড় ধরনের আঘাত পান। সেই কারণে প্রচন্ড রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১০ মিনিটের মধ্যেই মারা যান। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত স্ট্যায়ারিং গাড়ি ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। স্ট্যায়ারিংয়ের চালক পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর