রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় ভোটার দিবস উপলক্ষে চৌহালীতে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩ মার্চ, ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো”-এ প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার(২ মার্চ) সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার ৷
উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি শফিকুল ইসলাম শফির পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল বাতেন ৷
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,উপজেলা  পরিবার পরিকল্পনা অফিসার মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোবারক হোসেন, চৌহালী প্রেসক্লাব সভাপতি মো, ইদ্রিস আলী, সাবেক সভাপতি মাহমুদুল হাসান, আনসার ভিডিপির টেইনার দিলনাস সপ্না প্রমুখ ৷
সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশ গ্রহণ করে থাকে। তাই যোগ্যতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।
জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবা দানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে সঠিক তথ্য ও নির্ভুল বাংলা বানান শুদ্ধি নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া। মায়ের ভাষা রক্ষায় বাংলা  শুদ্ধ বানান লিপিবদ্ধ করা, শুদ্ধি বানান ও ভাষার প্রতি শ্রদ্ধাশীল করতে প্রত্যেক বিদ্যালয়ে মা সমাবেশ ও প্রত্যেক গ্রামের সকল স্তরের জনগনকে নিয়ে ইউনিয়ন পর্যায়ে কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে বানান শুদ্ধিতে উজ্জীবিত ও সচেতনতামূলক গড়ে তোলা আহবান জানান  ইউএনও মাহবুব হাসান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর