বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

আটোয়ারীতে ৭৭ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৫:০২ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার ( ০৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বলরামপুর ইউনিয়নের নয়নকার ভাটা মার্কেটের সামনে পাকা রাস্তায় রাত প্রায় ৮ টার দিকে মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম(৪২)কে ৭৭ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করেন নীলফামারী র‌্যাব-১৩। আটককৃত মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও জেলাধীন রুহিয়া থানার উত্তর বঠিনা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। নায়েক সুবেদার মোঃ আব্দুস সামাদ শেখ এর নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেন সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে র‌্যাব-১৩ মাদক বিরোধী এ অভিযান সফল করেন। আটককৃত মাদক ব্যবসায়ী আশরাফুলকে রাতে আটোয়ারী থানায় নিয়ে আসেন র‌্যাব। পরে নায়েক সুবেদার মোঃ আব্দুস সামাদ শেখ বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ১৪(গ) ধারায় একটি মামলা রুজু করেন। আটোয়ারী থানার ওসি, র‌্যাব -১৩ কর্তৃক ৭৭ বোতল ফেনসিডিল সহ একজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‌্যাব-১৩ এব্যাপারে আটোয়ারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর