শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
oplus_0

বালুবাহী বল্কহেড চলাচলের কারণে  চৌহালীতে যমুনা নদীর পুর্র তীর রক্ষা বাধে ভাঙ্গন দেখা দিয়েছে।  উপজেলা পরিষদ ও স্থাপনা রক্ষার্থে বালুবাহি বল্কহেড চলাচল বন্ধ করার দাবিতে দফায় দফায় ভিক্ষোভ করে চলছে ভুক্তভোগী জনসাধারণ।  নদীর পুর্ব তীরে বল্কহেড চলাচল করায় আতঙ্কে  প্রায় ৪০০থেকে ৫০০ বাড়িঘর ও ফসলি জমি। হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ ভবন, হাট বাজার ও উপজেলা পরিষদ অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান। ফলে ভাঙন বিধ্বস্ত উপজেলার বাকি অংশটুকু রক্ষার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। চৌহালী নৌ ঘাট এর উত্তর পাশে, জোতপারা খেয়া ঘাট, জনতা হাইস্কুল ঘাট, খাষপুখুরিয়া উত্তর পারা, শাকপাল, মিটুয়ানি হাইস্কুল সংলগ্ন, চর সলিমাবাদ ভুতের মোর  ভাঙ্গল রোধ প্রকল্পে ভাঙ্গন ও ব্লগ ধসে যাচ্ছে। তবে বর্তমান ভাঙ্গনের মূল কারণ যমুনা নদী দিয়ে রাতদিন বাল্বহেড দিয়ে বালি সরবরাহ করা।
  সবকিছু হারিয়ে যতটুকু আছে তা নিয়ে এবং স্কুল কলেজ মাদ্রাসা ইউনিয়ন পরিষদ ফসলি জমি ও বসতভিটা রক্ষায় মানববন্ধনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জানিয়ে স্থানীয়রা প্রতিকার পেতে বিভিন্ন দপ্তরের  দৌড়ঝাঁপ শুরু করছে। তাই স্থানীয়দের জোর দাবি ভাঙন রোধে চাই স্থায়ী বাঁধ ও বালুবাহী বল্কহেড বন্ধ। এছাড়াও এলাকাবাসী  ভাঙ্গন রোদে এবং বাল্বহেড যমুনা নদীতে চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে।
 ভাঙ্গন কবলিত  স্থানীয় বাসিন্দা আবুল বাশার গণমাধ্যমকে  জানান, বেশকিছু দিন যাবত যমুনার তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের মূল কারণ বালু মহলের শতশত বাল্কহেড বালু নিয়ে চলাচল।
চৌহালী থানা অফিসার ইনচার্জ মো, মতিউর রহমান বলেন, বল্কহেড ঠেকাতে জনতা যমুনার তীরে একত্রিত হয়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বল্কহেড চলবে না মর্মে জনতাকে আশ্বস্ত করেন।
সহকারী কমিশনার ভুমি মো, হাসিবুর রহমান বলেন, আমি যমুনা নদীর তীরে গিয়ে বল্কহেড সহ জানমাল রক্ষার্থে জনগণের সাথে কথা বলে বন্ধে উদ্যোগ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর