বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ

মাননীয় সংসদ সদস্য পাবনা-৪ মহোদয়ের সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৪ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকালে আটঘরিয়া উপজেলা আয়োজনে এসময় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৪, (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, আটঘরিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। আগামী দিনের উন্নয়ন কার্যক্রমে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার  ফারজানা আক্তার এর সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার(ভূমি)মুনতাসির মাহফুজ, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না, মাওলানা জহুরুল ইসলাম খান, প্রকৌশলী বাকী বিল্লাহ, কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না, নাজিম উদ্দীন, প্রানী সম্পদ কর্মকর্তা নাজমুল হোসাইন, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা.সুপ্রভা রানী, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা নারগিস সুলতানা, খাদ্য কর্মকর্তা লতিফুর রহমান, সাব-রেজিস্টার  জান্নাতুল ফিজু দিশা,পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আশরাফুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল করিম, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজালাল মাস্টার। উক্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর