খাগড়াছড়ির রামগড়ে অ্যাম্বুলেন্স দিয়ে মদ পাচার করার সময় ১২৫লিটার চোলাই মদ সহ দুই জনকে আটক করেছে রামগড় থানা পুলিশ।রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে রামগড় পৌরসোভার ফরেনার্স চেকপোস্টের পাকা রাস্তার সামনে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স ও জব্দ করা হয়। আটককৃত ইমন হোসেন হৃদয় খাগড়াছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে এবং অপর আসামী ফরিদুল ইসলাম মেহেদী একই এলাকার হুমায়ন কবিরের ছেলে।
রামগড় থানা পুলিশ জানায়,মাদক পরিবহনকারী অ্যাম্বুলেন্স টি খাগড়াছড়ি থেকে বারৈয়ারহাট যাচ্ছিলো।ফরেনার্স পোস্টের সামনে পুলিশের তল্লাশি দেখে গাড়িটি গতি পরিবর্তন করতে চায়।এসময় রামগড় থানার উপ পরিদর্শক জাফর আলমের নেতৃত্বে গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে দুই আসামী সহ ১২৫লিটার চোলাই মদ আটক করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান জানান,মাদক অ্যাম্বুলেন্সর সিটের ওপর চাঁদর দিয়ে ঢেকে মরদেহের মত করে রাখা ছিলো।গাড়িটির গতি প্রকৃতি সন্দেহজনক দেখে পুলিশ তল্লাশি চালায়।এ বিষয়ে রামগড় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান।