বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

জামালপুর জেলা কারাগারের ২ বন্দির মৃত্যু

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৬:১৮ অপরাহ্ণ

জামালপুরে চিকিৎসাধীন অবস্থায় দণ্ডপ্রাপ্ত দুই আসামির মৃত্যু হয়েছে। ৭-নভেম্বর ঙ্গলবার ভোরে তারা মারা যান।  মারা যাওয়া আসামিরা হলেন- জেলার মেলান্দহের কাংগালকুশা গ্রামের ইয়াকুব আলী (৬৫) এবং মাদারগঞ্জের কোয়ালিকান্দি গ্রামের শাহিন হাওলাদার (৪০)। তাদের মধ্যে ইয়াকুব হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং শাহিন তিনটি মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন। কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে হাজতি শাহিন হাওলাদার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হাজতি ইয়াকুব আলীও অসুস্থ হয়ে পড়েন। তাকেও হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইয়াকুব আলীর সাজা শুরু হয় ২০১৮ সাল থেকে। আর শাহিন হাওলাদারকে গ্রেপ্তার করে চলতি বছরের ৩১ আগস্ট কারাগারে পাঠানো হয়।জামালপুর কারাগারের জেলার আবু ফাতাহ্ জানান, সোমবার রাতে শাহিনের শ্বাসকষ্ট শুরু হলে রাত সাড়ে ১২টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে ইয়াকুব মঙ্গলবার ভোরের দিকে স্ট্রোক করেন। দ্রুত তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

তিনি আরও জানান, মারা যাওয়া আসামিদের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর