বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

জামালপুরে জেলের জালে উঠল দেড় মণের বাঘাইড় মাছ

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ণ

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদী থেকে দেড় মণ ওজনের বাঘাইড় মাছ এক জেলের জালে ধরা পড়েছে। সোমবার ৬ নভেম্বর বিকেলে ৬৩ কেজি ওজনের মাছটি ১ হাজার ২শ’ টাকা কেজি দরে ৭৫ হাজার ৬শ’ টাকায় বিক্রি করা হয়েছে। এর আগে, রোববার রাতে উপজেলার চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ী এলাকায় যমুনা নদী থেকে মাছটি ধরেন ওই এলাকার জেলে বাদশা মিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে যমুনা নদীতে ৬৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ জেলে বাদশার মিয়ার জালে আটকা পড়ে। মাছটি অনেক বড় হওয়ায় একক ক্রেতা পাইনি তিনি।জেলে বাদশা মিয়া বলেন, রাতে যমুনা নদী থেকে মাছটি আমার জালে আটকা পড়ে। মাছটি সাইজে অনেক বড় হওয়ায় একক ক্রেতা পাইনি। তাই কেটে কেটে ১২শ’ টাকা কেজি দরে বিক্রি করেছে । বিশাল সাইজের বাঘাইড় মাছ একার পক্ষে ক্রয় করা সম্ভব নয়। তাই এলাকার কয়েকজন ভাগাভাগি করে নিয়েছে। দীর্ঘদিন পর সর্দার পাড়া বাজারে এতো বড় মাছ উঠেছে। মাছটি বড় এবং নদীর হওয়ায় এর স্বাদ হবে, তাই বাঘাইড় মাছটি কেনার জন্য চাহিদা বেশি ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর