বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

নান্দাইল চৌরাস্তা-আঠারবাড়ী সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৭:১৭ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা থেকে আঠারবাড়ী সড়কের নান্দাইল চৌরাস্তা (উত্তর অংশে) বাজার সংলগ্ন স্থানে পাকা রাস্তার মোড় পর্যন্ত অবৈধ উপায়ে দোকান পাঠ নিমার্ণ করে জনগন ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে করে প্রতিদিন সড়ক দুঘর্টনা সহ যান জটের কারণে ব্যবাসায়িদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে। অবৈধ দখলদারেরা সড়ক ও জনপথের জায়গা দখল করে প্রতি মাসে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। চৌরাস্তা বাজারের ২০জন ব্যবসায়ী স্বাক্ষরিত স্মারকলিপি’র মাধ্যমে চৌরাস্তা বাজারের উত্তর অংশ থেকে সকল অবৈধ স্থাপনা জরুরী উচ্ছেদ করে যানবাহন চলাচলে স্বাভাবিক রাখার জোরদাবী জানিয়েছেন। স্মারকলিপি’র অনুলিপি সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সহ নান্দাইলে কর্মরত সাংবাদিকদের নিকট প্রদান করা হয়েছে। কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন নান্দাইল চৌরাস্তা বাজারের উত্তর অংশে সওজের জায়গায় নির্মিত সকল অবৈধ দোকান পাঠ জনস্বার্থে এবং যানবাহন চলাচলের প্রয়োজনে অপসারনের ব্যবস্থা গ্রহনের জন্য এলাকার সকল ব্যবসায়ীগন যথাযথ কর্তৃপক্ষ বরাবর জোরদাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর