বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

সাতক্ষীরায় কমিউনিটি টয়লেট উদ্বোধন ও প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৭:১৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় কমিউনিটি টয়লেট উদ্বোধন ও যুব দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা পুর্বপাড়ায় দরিদ্র জনগোষ্টির জীবনমান উন্নয়নে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইকোনোমিক রিকভারি প্রজেক্ট) এর আওতায় প্রধান অতিথি হিসেবে কমিউনিটি টয়লেট উদ্বোধন ও যুব দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও উপকরণ বিতরণ করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় তিনি বলেন, ‘এ কমিউনিটি টয়লেটটি সুষ্ঠুভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতে হবে, যাতে সুবিধাভোগীরা কমিউনিটি টয়লেটটি দীর্ঘদিন ব্যবহার করতে পারে। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত যেসব নারীরা সেলাই মেশিনসহ অন্যান্য উপকরণ পেয়েছেন, তারাও এখন উপার্জন করতে পারবেন।’ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি বিশেষ হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, শেখ শফিক উদ দৌলা সাগর, শফিকুল আলম বাবু, নূরজাহান বেগম নুরী, অনিমা রানী মণ্ডল, রাবেয়া পারভীন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মো. ওয়াসিম আকরাম, ঋশিল্পী হ্যান্ডিক্রাফটস্ লি. এর ম্যানেজার প্রশান্ত কুমার বল্লভ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক এর প্রোগ্রাম অর্গানাইজার রাশিদুল হাসান, অসিম ঘোষ, সবুজ কুমার দাশ, আকাশ মণ্ডলসহ বিভিন্ন কমিউনিটির ইয়ুথ ও সিডিও  গ্রুপের সদস্যসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সাতক্ষীরা পৌরসভার ৬টি ওয়ার্ডের প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন যুব নারীদের মাঝে সনদপত্র, সেলাই মেশিন ও অন্যান্য উপকরণ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক ইউডিপি’র ফিল্ড কো-অর্ডিনেটর মো. ইউসুফ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর