বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

বেনাপোল দিয়ে ভারতের ডিম আমদানি

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্ণ

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৬১ হাজার ৯৫০ পিস মুরগির ডিম ঢুকেছে বাংলাদেশে।

রোববার (০৫ নভেম্বর) সন্ধ্যায় ডিমের দুটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।

জানা গেছে, দেশের বাজারে ডিমের দাম বৃদ্ধির কারণে ডিম আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সেই মোতাবেক প্রথম চালানে ভারত থেকে ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করা হলো। এসব ডিমের আমদানি মূল্য ধরা হয়েছে ২৯৮৮ ইউএস ডলার, যা বাংলাদেশি অর্থে ৩ লাখ ২৮ হাজার ৭০০ টাকা। প্রতি পিস ডিমের ভারতে কেনামূল্য দাঁড়িয়েছে ৫ টাকা ৩০ পয়সা। ট্রাক ভাড়াসহ অন্যান্য খরচ মিলিয়ে খোলাবাজারে এসব ডিম প্রতি পিস ১০ টাকার মধ্যে বিক্রি সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মোট ১০টি প্রতিষ্ঠানকে ১০ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আমদানি শর্তে বলা হয়েছে, ডিম ভাইরাসমুক্ত থাকতে হবে।

বেনাপোল স্থলবন্দর প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন অফিসের ইনচার্জ বিনয় কৃষ্ণ মণ্ডল জানান, ডিমবাহী ট্রাক বন্দরে প্রবেশের পর সেটি ভাইরাস মুক্ত বা খাওয়ার উপযোগী কিনা পরীক্ষা করা হয়। পরে তা মানসম্পন্ন হওয়ায় বন্দর থেকে ডিমের ছাড় পত্র দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর