বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

অভয়নগরে বোমা হামললায় চরমপন্থী দলের সদস্য  নিহত

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১:৫২ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে চিহ্নিত সন্ত্রাসী কথিত চরমপন্থী দলের সদস্য চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী জিয়াউর রহমান (৪০), বোমা হামলায় নিহত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯ টার সময় দূর্বৃত্তরা তার উপর বোমা নিক্ষেপ করে হত্যা করে। স্থানীয় সূত্রে জানা গেছে অভনগরের রানাগাতি উত্তরপাড়া  বটতলা বড় মসজিদের সামনে জাবের বিশ্বাসের চায়ের দোকানে এঘটনা ঘটে। এ সময় জিয়াউর রহমান ওই চায়ের দোকানে চা পানের উদ্দেশ্যে এসেছিল বলে জানাগেছে। নিহত জিয়াউর রহমান একই গ্রামের মৃত ওহাব ফকিরের ছেলে। স্থানীয়রা আরো জানায়, শুক্রবার রাতে চরমপন্থী সন্রাসী জিয়াউর রহমান স্থানীয় জাবের বিশ্বাসের চায়ের দোকানে চা পান করছিলো। এ সময় কতিপয় সন্ত্রাসী ওই চায়ের দোকানে ঢুকে জিয়াউর রহমানের উপর বোমা নিক্ষেপ করে। এতে জিয়াউর রহমান গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বোমাটি তার পেটে লাগায় ক্ষত-বিক্ষত হয়ে পেটের নাড়ি-ভুড়ি বেরিয়ে আসে। অন্যদিকে ককটেল বিস্ফোরনের বিকট শব্দে চায়ের দোকানসহ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। যে যার মতো ছুটে বেরিয়ে যায়। এই সুযোগে দূর্বৃত্ত সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, পুলিশ ইতিমধ্যে এলাকায় অভিযান শুরু করেছে। হত্যাকারীদের দ্রুতই আটক করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। নিহত জিয়াউর রহমান চরমপন্থী দলের সদস্য ছিলো। তার নামে কমপক্ষে চারটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর