বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

নাগরপুরে অবরোধের শেষ দিনে মাঠে আওয়ামী লীগ “নেই বিএনপি-জামায়াত”

আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ণ

বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের তৃতীয় দিন টাঙ্গাইলের নাগরপুরে অবরোধের বিরুদ্ধে শেষ দিনে উপজেলা আওয়ামী লীগের মটর সাইকেল বহর নিয়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ নিয়মিত অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিল বের করলেও অবরোধের পক্ষে মাঠে দেখা যায়নি উপজেলা বিএনপি ও জামায়াতকে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলীর নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সমাবেত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, সহ-সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, প্রচার ও প্রকাশনা  সম্পাদক মো. খালিদ হোসেন, শ্রম সম্পাদক আব্দুল লতিফ, যুব ও ক্রীড়া সম্পাদক বি.এম.এম জহুরুল আমিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. আ. রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগমসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর