বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী বীরগঞ্জের তাওকির আবরার 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৫:২৫ অপরাহ্ণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ মাধ্যমিক  পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ  বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের  দশম শ্রেণির মেধাবী ছাত্র তাওকির আবরার তমঘ্ন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর সদস্য সচিব ও জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে  জেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের ফলাফলের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন ।
পরে ২৬ সেপ্টেম্বর দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এব্যাপারে তাওকির আবরার এর অনুভূতি জানতে চাইলে  তিনি বলেন,  আসলে আমি ভাবতেই পারিনি আমি মাধ্যমিক পর্যায়ে  জেলার  শ্রেষ্ঠত্ব অর্জন করব আমার এই অর্জনে আমার বাবা মা, শিক্ষক-শিক্ষিকা প্রতি কৃতজ্ঞতা জানাই ।  আমি যেন পড়াশোনা শেষ করে  আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি এজন্য সকলেই  আমার জন্য দোয়া করবেন।
তাওকির আবরার তমঘ্ন এর  পিতা মো: মাহবুবুর রহমান, মাতা তামিমা পারভীন, দুজনেই শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। বাবা মায়ের  স্বপ্ন ছেলে বড় হয়ে  মানুষের মতো মানুষ হয়ে দেশের অসহায় অবহেলিত গরিব দুঃখী মানুষের সেবা করবে ।
তাওকির আবরার তমঘ্ন ছোট বেলা হতে বেশ চঞ্চল, মেধাবী ছিলেন তার  হাতেখড়ি হয়  বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠানটিতে ১ শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে ২০১৮ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পায় বিদ্যালয় পড়াশোনা করা কালীন সময়ে প্রতিটি শ্রেণীতে তার ক্লাস রোল ছিল প্রথম । বর্তমানে সে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে বিজ্ঞান বিভাগ পড়ছে।
তাওকির আবরার তমঘ্ন লেখাপড়ায় মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি উপস্থিত বক্তৃতা, বিতর্ক, রচনা লেখা, কবিতা আবৃত্তি প্রভৃতি বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন  প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক পুরস্কার লাভ করেছে।
সে খেলাধুলায়ও বিশেষ পারদর্শী, এবং গত বছরে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর