বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

অভয়নগরে চলাচলের রাস্তা বন্ধ করায় বিপাকে ২৬টি পরিবারের দেড়শতাধিক মানুষ

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৫:২৩ অপরাহ্ণ

 ! অভয়নগরে চলাচলের রাস্তা বন্ধ করায় বিপাকে ২৬টি পরিবারের দেড়শতাধিক মানুষ। উপজেলার সুন্দলী ইউনিয়নে গোবিন্দপুর গ্রামের আকাশ মন্ডল ওই রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে স্থানীয় লোকজনের দেড় কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। এ ঘটনায় থানায় ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে  জানা গেছে, যশোরের অভয়নগর  উপজেলায় একটি রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন এক ব্যক্তি। এতে বিপাকে পড়েছে উপজেলার গোবিন্দপুর গ্রামের ২৬ টি পরিবার। তাদের প্রায় দেড় কিলোমিটার ঘুরে স্থানীয় বাজারে আসা–যাওয়া করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। সুন্দলী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের আকাশ মন্ডলের বাড়ির সীমানা কিছু জায়গা রাস্তার মধ্যে পড়ে আছে। ওই পাশ দিয়ে একটি সড়ক  করে তিন পুরুষ যাওয়া আসা করে আসছেন । স্থানীয় মতুয়া সম্প্রদায়ের ২৬ পরিবার ওই বাঁধ রাস্তা হিসেবে ব্যবহার করে গোবিন্দপুর  বাজারে আসা–যাওয়া করেন। এ ছাড়া এই রাস্তা দিয়ে  বিশ্বাসপাড়ার বেশ কিছু পরিবারের দেড়শতাধিক মানুষ চলাচল করে থাকেন। শুধু তাই নয়, এই তিন পাড়ার পেছনের বিল থেকে ধান–পাটসহ বিভিন্ন কৃষি পণ্যও এই রাস্তা ব্যবহার করে এলাকাবাসী বাড়িতে নিয়ে যান। স্থানীয় সূত্র জানায়, আকাশ মন্ডল ৩১ শতাংশ  জমিতে বসবাস  করেছেন। এর মধ্যে সাড়ে ২৫ শতাংশ জমি খতিয়ানভূক্ত। বাকি জমি খাস যা দখল করে দীর্ঘদিন ধরে খাচ্ছেন।  সম্প্রতি ওই  মালিক আকাশ মন্ডল তার পরিবার ওই রাস্তা দিয়ে কাউকে চলাচল করতে দেবেন না বলে জানিয়ে দেন। সড়কে পূর্ব–পশ্চিমের দুটি অংশে ও  বাশ ও সজনের ডাল  দিয়ে ঘিরে বেড়া দিয়ে দেন। আকাশ মন্ডল একই গ্রামের শ্রী বিলাস মন্ডলের ছেলে। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়,  দক্ষিণের ইট বিছানো রাস্তায় ৪০ গজ দূরে রাস্তার পাশের সড়ক ওপরের রাস্তার পূর্বাংশ বাঁশ  ও বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। সাইকেল, মোটরসাইকেল, ভ্যান পারাপার করা যাচ্ছে না।  ভুক্তভোগীরা গুরুদাসী বিশ্বাস, মিতা বিশ্বাস, মিনা বিশ্বাস, প্রদীপ কুমার বিশ্বাস, তাপস বিশ্বাস,অশোক বিশ্বাস, মিতালী বিশ্বাস
 বলেন, আকাশ মন্ডল নামের এক ব্যক্তি তিনি তার ৪০ ফুট জায়গা পাবে কিন্তু বাপ দাদারা দীর্ঘদিন ধরে এই রাস্তাতে চলাচল করে থাকে। আমরাও চলাচল করে থাকি।  এই রাস্তাটা ঘিরে রেখেছে ছেলেমেয়েরা  স্কুলে যেতে পারছে না। মেম্বার  শিপন কুমার বিশ্বাস জানান, তার যে জমির ভিতরে প্রায় ৩ শতক খাস  জমি আছে। এলাকাবাসীদের জন্য সমন্বয় করে নিলে ভালো হতো । এমপির বরাদ্দকৃত  দুই লক্ষ টাকার কাজ হবে।বালি ও ইট চলে এসেছে । আকাশ মন্ডলের কারণে কাজ শুরু করতে পারছি না।  এর আগে সাবেক মেম্বার সুনীল মন্ডল ৪০ দিনের কর্মসূচির মাধ্যমে এই রাস্তায় মাটি তুলেছেন। এ রাস্তা বন্ধ করে  বাঁশ,  বেড়া ও গোবরের বড়ে  দিয়েছে।সেখানে আবারও সড়কে গলাগাছ লাগিছেন। অভিযুক্ত আকাশ মন্ডল বলেন, আমার জায়গা দিয়ে কাউকে  যেতে দেওয়া হবে না। খাস  জমির ব্যাপারে কথা হলে তিনি বলেন, সবার পাশে খাস  জমি আছে আমার পাশেও আছে আমি সেগুলো ভোগ দখল করে খাই।  সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ রায় কপিল বলেন, দেড় শতাধিক  লোকের একমাত্র সড়ক কোন কারণে বন্ধ করা যাবে না। বৃহৎ স্বার্থের  অল্প একটু ছাড় দিতে হবে।  আকাশ মন্ডলকে অনেকবার বোঝানো হয়েছে। তার জমির ভিতরে অনেক খাস  জমি আছে। সেই স্বার্থে এলাকাবাসীর জন্য এটুকু তাকে করতে  হবে।  বরাদ্দকৃত ইট ও বালি নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ বলেন, চলাচলের রাস্তা বন্ধ করে মানুষের বিঘ্ন ঘটানো যাবে না। এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। ওইখানে যদি খাস জমি থাকে। তাহলে আমাদের পক্ষে মীমাংসা করার সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর