বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

অবরোধের সমর্থনে রংপুর মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ

মোঃ আবু তালেব, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৫:২২ অপরাহ্ণ

সারাদেশের মত বিভাগীয় নগরী রংপুরেও পালিত হচ্ছে বিএনপি-জামাতের ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচি।
বুধবার অবরোধের দ্বিতীয় দিনে মহাসড়কগুলো রয়েছে যানবাহন শূন্য। নগরী ছেড়ে যায়নি কোন দূরপাল্লার বাস। আঞ্চলিক সড়কগুলোও রয়েছে যানবাহন শূন্য। এতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
তবে নগরীর সড়কগুলোতে কিছু হালকা যানবাহন চলাচল করছে। গেল ২ দিনের অবরোধে এখন পর্যন্ত কোন সহিংতার খবর পাওয়া যায়নি।
এদিকে অবরোধের সমর্থনে নগরীর আরকে রোডে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি। দলটির জেলা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু নেতৃত্ব মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে সকালে ৭টায় মহানগর বিএনপির নেতাকর্মীরা সিংগিমাড়ি রেল ব্রিজ এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে রাখে। সেখানে মহানগর পরে নগরীর টার্মিনাল এলাকার বদরগঞ্জ সড়কে বিক্ষোভ করে মহানগর বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও নগরী এবং জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষিপ্তভাবে পিকেটিং ও বিক্ষোভ করছে নেতাকর্মীরা। কিছুক্ষণ পিকেটিং ও বিক্ষোভ করেই পুলিশ আসার আগেই তারা অবস্থান বদল করছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, আমরা জননিরাপত্ত্বার স্বার্থে সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশ মোতায়েন করেছি। কিন্তু একেবারেই সামান্য সময় নিয়ে কিছু নেতাকর্মী অবরোধের সর্মথনে মিছিল করার খবর পাওয়া মাত্রই আমরা সেখানে মুভমেন্ট করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর