বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

র‌্যাব-৮এর অভিযানে গাঁজাসহ বিক্রেতা ও মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
র‌্যাব-৮এর অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ি ও মাদক মামলার এক পলাতক আসামী গ্রেফতার হয়েছে।
ফরিদপুর র‌্যাব-৮ পিসিপি-২এর কোম্পানী অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার প্রেরিত মেইল বার্তায় জানা গেছে, র‌্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতে ফরিদপুরের কোতয়ালী থানার ফরিদপুর নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা।

অভিযানে ফরিদপুরের কোতয়ালী থানার রথখোলা এলাকার মো. হোসেন মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (৫০)কে ৪শ ৯০গ্রাম গাঁজা, ১টি মোবাইল ফোন, সীমকার্ড এবং মাদক বিক্রির ৫২শ টাকাসহ গ্রেফতার করা হয়।

একই দিন ফরিদপুর জেলার কোতয়ালী থানার ভাঙ্গা রাস্তার মোড় এলাকা থেকে সদর কোর্টের সিআর-৮২/১৫ মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী কোতয়ালী থানার গুহলক্ষীপুর গ্রামের মো. জাহাঙ্গীর শেখের ছেলে আব্দুল আহাদ শেখ (২৫)কে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।
এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে দুলাল মিয়ার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন এবং পলাতক আসামী আব্দুল আহাদ শেখকে সোমবার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর