বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

হরতাল-অবরোধ দ্রব্যমূল্য আরো বাড়াচ্ছে – মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অবরোধ দ্রব্যমূল্য আরো বাড়াচ্ছে। ছাত্র-যুব-জনতা চরম অর্থনৈতিক সংকটের পথে এগিয়ে চলছে। ‘রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি চায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

নতুনধারা বাংলাদেশ এনডিবির তোপখানা রোডস্থ কার্যালয়ে ৩১ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন  প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য শেখ লিজা, প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, আমরা রাজনীতির নামে মানুষের কষ্ট বাড়ানোর কর্মসূচি দেখতে চাই না। নতুন প্রজন্ম ক্ষমতায় আসবার আর থাকবার রাজনৈতিক কালো কর্মসূচি চায় না। তারা চায় আমূল পরির্বতন আসুক দেশ-মানুষ-সমাজ-সংস্কৃতি এবং অর্থনীতির। আমরা দেখেছি- যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তখন সে সরকার জনতার কথা ভুলে কেবল নিজেদের দলীয় নেতাকর্মী-পুলিশ-প্রশাসনের রাঘব- বোয়ালদেরকে কোটি কোটি টাকা কামাই করার রাস্তা তৈরি করে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর