বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

সিলেটে অপ্রীতিকর আড্ডারত ৭ জোড়া শিক্ষার্থীসহ রেস্টুরেন্ট মালিককে জরিমানা

সিলেট প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ১২:০৮ অপরাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জ  বাজারের চৌমুহনীতে অবস্থিত কাজি ফার্মস রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত অপ্রীতিকর আড্ডারত অবস্থায় ৭ জোড়া শিক্ষার্থীকে আটক করে এবং রেস্টুরেন্ট মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে।
সোমবার (৩০ অক্টোবর) সকালে গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী’র নেতৃত্বে কাজি ফার্মস রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।
বিদ্যালয় ফাঁকি দিয়ে অপ্রীতিকর অবস্থায় আড্ডারত শিক্ষার্থীদের ৭ জোড়া ছাত্র-ছাত্রীকে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা ও রেস্টুরেন্ট মালিক মামুন আহমদকে ১০ হাজার টাকাসহ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, উপপরিদর্শক নুর মিয়া, পার্থ সারথী দাশ।
জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছেলে-মেয়েরা স্কুল ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে কাজি ফার্মস নামে রেস্টুরেন্টে বসে অপ্রীতিকর কর্মকান্ডে লিপ্ত হন। এমনই অভিযোগ ছিলো প্রশাসনের কাছে। ৩০ অক্টোবর সকালে অভিযোগের ভিত্তিতে ওই রেস্টুরেন্টে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর