বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

বীরগঞ্জে শীতের আগাম কাপড় ক্রয়ে ফুটপাতে ক্রেতাদের ভীড়

ফরহাদ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৪:১১ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জ  উপজেলাটি হিমালয়ের পাশ্ববর্তী অঞ্চল হওয়ায় এই এলাকায় আগাম শীতের প্রকোপ একটু  বেশি রোজ সকালে বিভিন্ন স্থানে প্রবল কুয়াশা ও ঠান্ডা লক্ষ্য করা যাচ্ছে । তাই কার্তিকের শুরুতেই শীতের আমেজ শুরু হয়েছে পুরো এলাকায় জুড়ে।
 সোমবার (৩০ অক্টোবর) ২০২৩ সন্ধ্যা পরে শীতের গরম কাপড় কেনা-কাটায়  বীরগঞ্জের  বিভিন্ন হাট বাজার মার্কেট গুলোতে প্রতিনিয়ত ভীড় জমাচ্ছেন সব-বয়সের নারী পুরুষেরা। বিশেষ করে সেকেন্ড হ্যান্ড কাপড়  ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে।
সেকেন্ড হ্যান্ড কাপড় বিক্রেতা মিন্টু জানান, আমার দোকানে ছোট বাচ্চাদের শীতের পোশাক বেশি বিক্রি হচ্ছে ।  প্রতিটি পিস কাপড় ৫০ -১০০ টাকায় বিক্রি করছি শীত যত বাড়বে বিক্রি তত বেশি হবে আশা করছি।
শীতের কাপড় কিনতে আসা  শেফালী বেগম জানান, যদিও পুরোদমে শীত আসেনি, কিন্তু শহরের তুলনায় গ্রামে একটু শীত অনুভব করা যাচ্ছে তাই পরিবারের সদস্যদের জন্য শীতের পোশাক কিনতে আসলাম।
সমাজকর্মী মোহাম্মদ আলী জানান  হিমালয়ের পাশ্ববর্তী জেলা  হওয়ায় অন্যান্য জেলার তুলনায় এই এলাকায় শীতের প্রকোপ বেশী এবারে কার্তিকের শুরুতেই যে হারে শীতে  অনুভব করছি তবে গতবারের তুলনায় এ বছর শীত বেশি হবে বলে মনে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর