বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

বেনাপোলে জামাত-বিএনপির ৩১ নেতাকর্মী গ্রেফতার

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৪:৫৩ অপরাহ্ণ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে নাশনকতা মামলায় জামাত- বিএনপির ৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
রোববার ভোরে পুলিশ সীমান্তে ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃতদের পরিবারের অভিযোগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারা। 
 
গ্রেফতারকৃতদের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন গ্রামে।
 
এদিকে শনিবার বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল রুখে দিতে বন্দর নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও পুলিশি টহল জোরদার করেছে পোর্ট থানা পুলিশ। হরতালকে কেন্দ্র করে কোন রকম নাশকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ। 
 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, বিএনপি,জামাত কর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়ে গোঁপন বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় অনান্যরা পালিয়ে গেলেও ৩১ জনকে ধরা হয়। ধৃতদের বিরুদ্ধে আগের নাশকতা মামলা ছিল। তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর