শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

সিলেটে বাস ও কাভার্ড ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৭:৫৫ অপরাহ্ণ

সিলেটের দক্ষিণ সুরমার লালবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও কাভার্ড ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে লালাবাজার ও রশিদপুরের মধ্যবর্তী ৭ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে  বাসচালকের অবস্থা আশঙ্কাজনক বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া জগন্নাথপুরগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর