বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

জামালপুরের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৪:৪৩ অপরাহ্ণ

জামালপুরের দেওয়ানগঞ্জে চাঞ্চল্যকর শিশুধর্ষণ মামলার একমাত্র আসামি জাহিদকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার আশিক উজ্জামান বিষয়টি প্রেসব্রিফিংয়ে নিশ্চিত করেছেন।তিনি আরো জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানার নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করে র‌্যাব-১৪ এর সদস্যরা। গ্রেফতারকৃত আসামি মো. জাহিদ হাসান উপজেলার বাঘারচর এমপি পাড়ার শামছুল হকের ছেলে।জানা গেছে, ধর্ষণের শিকার ৬ বছর বয়সী ওই শিশু বাঘারচর গ্রামের হাফেজিয়া কাওমী মাদরাসার শিক্ষার্থী। ঘটনার দিন গত ১০ আগস্ট মাদরাসার মাঠে অন্যান্য সহপাঠির সঙ্গে খেলাধুলা করছিলো। তাকে খেলনা জাতীয় স্টিকার দেয়ার কথা বলে ওই এলাকার আইনুল হক মাস্টারের বাড়ির পশ্চিম পাশে বাশঁঝাড়ের নিচে ডেকে নিয়ে যায় আসামি জাহিদ হাসান। পরে ওই শিশুর পড়নের প্যান্ট খুলে আসামি জোরপূর্বক ধর্ষণ করে। শিশুর ডাকচিৎকারে আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে জাহিদ হাসান পালিয়ে যায়। এ ঘটনায় ১৪ আগস্ট ওই শিশুর নানি বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।কোম্পানি কমাণ্ডার জানান, ঘটনার পর থেকে আসামি গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামি জাহিদ হাসানকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর