যশোরের অভয়নগর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দরা বিভিন্ন পুজামন্ডপ
পরিদর্শন করেছেন। গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সারদীয় দুর্গা পুজার অষ্টমীতে পূজামন্ডব গুলো পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারন সম্পাদক মোজাফ্ফার আহমেদ, সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ রায় কপিলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।