বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

সাংবাদিক সমিতি ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৯:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভা শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমিতির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক খোরশেদুল আলম মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী প্রধান অতিথি ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, গফরগাঁও শাখার সভাপতি আতাউর রহমান মিন্টু, নান্দাইল শাখার সভাপতি এবি সিদ্দিক খসরু, ফুলপুর শাখার সভাতি নাজিম উদ্দিন, ত্রিশাল শাখার নেতা মোস্তাফিজুর রহমান নোমান, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, নান্দাইল শাখার অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল প্রমুখ নেতৃবন্দ। এছাড়া ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসাইন, নান্দাইল শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া, গফরগাঁও শাখার মেহেদী হাসান বুলবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিনিধি সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিটি জেলা কমিটি সহ প্রতিটি উপজেলায় নতুন করে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী বলেন, সাংবাদিক সমিতি এদেশের একটি পুরাতন ঐতিহ্যবাহী সংগঠন এর কার্য্যক্রম জোরদার সহ যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় মহা সম্মেলনের আয়োজনের সার্বিক ব্যবস্থা গ্রহন করা হবে। অনুষ্ঠানে সফল সমাপ্তি ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি খোরশেদুল আলম মুজিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর