বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

শেখ রাসেলের ৬০’তম জন্মদিবস; হ্যাম্পশায়ার আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিলেট প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৯:৪৪ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মদিবস উপলক্ষে হ্যাম্পশায়ার আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে সন্ধ্যায় হ্যাম্পশায়ার আওয়ামীলীগ এর সভাপতি মো: শামীম মিয়ার সভাপতিত্বে ও জাহিদ ইসলাম এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা শ্রমিকলীগের সাবেক সহসভাপতি
হিফজুর রহমান আবুবক্কর।
প্রধান অতিথি বলেন, শেখ রাসেলের হত্যাকাণ্ড পৃথিবীর সবচেয়ে নির্মম আর ঘৃণ্যতম শিশুহত্যার ঘটনা।’ ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে কারবালার ট্র্যাজেডির সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ড সদ্য স্বাধীন রাষ্ট্র ও জাতির অগ্রযাত্রাকে চিরতরে নিস্তব্ধ করে দেয়ার ষড়যন্ত্রের বাস্তবায়ন।
কি অপরাধ ছিল জাতির জনকের আদরের শিশুপুত্র রাসেলের। বিশ্ব বিবেক আজ জানতে চায়। ঘাতক নূর সহ দন্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক বাংলার জনতার আজ এ দাবী।
অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহসভাপতি মোহাম্মদ মোজাফফার হোসাইন বাবুল, সাধারণ সম্পাদক কোহিনূর আলম, হ্যাম্পশায়ার আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম, আব্দুল বাছিত, ফারুক আহমেদ,সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিলুয়ার হোসেন সুমন,
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন  আওয়ামী লীগ নেতা মোঃ সাজন আলী,  হাজী ময়না মিয়া, মোঃ শাহজাহান মিয়া,  আব্দুল আলীম,মোঃ দিলশাদ,জুনেদ আহমদ হ্যাম্পশায়ার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব,ছালিক মিয়া, রাসেল আহমেদ, আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ আসরাফুল গালিব, রাসেল আহমেদ, আব্দুল মোতালেব মিঠু, তাকওয়া চৌধুরী, হাফিজ খাঁন, ইমরান আহমদ, আলী খাঁন, ​সন্থানু দত্ত প্রমি, মোহামেদ তারেক, মোহাম্মদ দিপু মিয়া, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর