বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

লামায় পাহাড় কাটার দায়ে ২ জনকে জেল, ২ জনকে অর্থদন্ড 

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৮:৫৬ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় কাটার অপরাধে এফএসি নামে এক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় ইটভাটার ৪ জনকে আটক করে দুইজনকে ৬ মাসের জেল ও দুইজনকে ৫০ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) দুপুরে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তফা জাবেদ কায়সার এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, শনিবারে (২১ সেপ্টেম্বর) দুপুরে ফাইতং ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এসময় এফএসি ইটভাটায় হাতেনাতে পাহাড় কাটার অপরাধে ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের অপরাধ বিবেচনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯ এর ৫ এর ১ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫/১ ধারায় জাফর আলম পিতা- আলহাজ্ব ঠান্ডা মিয়াকে ৬ মাসের জেল, মোঃ এরফান পিতা- আবুল কালামকে ৪ মাসের জেল এবং মোঃ মোর্শেদ পিতা- নুরুল আলমকে ৫০ হাজার ও আব্দুল হাকিম পিতা- ওসমাম গনিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, অপরাধীদের দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জরিমানা পরিশোধ করায় দুইজনকে ছেড়ে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, ইটভাটার মালিকগণ অবৈধভাবে পাহাড় কর্তন করেছেন, যা দণ্ডনীয় অপরাধ। বিগত সময়ে তাদের সবাইকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়েছে। তাতেও তারা সংশোধন হয়নি। এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর