বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

জামালপুরের প্রতিটি পূজা মন্ডপ সিসি টিভি ক্যামেরার আওতায়

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ণ

জামালপুরের পুলিশ সুপার মো: কামরুজ্জামান বলেছেন, জামালপুর জেলায় সর্বমোট ২০৭ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আয়োজন করা হয়েছে। মণ্ডপগুলো ঘিরে রয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিয়মিত পোশাকি পুলিশ সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, র‍্যাব, সাদা পোশাকে পুলিশ সদস্যরা ডিউটিতে থাকবে। এছাড়াও থাকছে গোয়েন্দা পুলিশ সদস্যরা।
২০ অক্টোবর সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামালপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার সকল দূর্গামন্দিরগুলো থাকছে সিসি টিভি ক্যামেরার আওতায়। এ উপলক্ষে সিসি টিভি মনিটরিং বোর্ডের উদ্বোধন করেন জামালপুরের পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মো: মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) মো: সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর