জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৬০’তম জন্মদিবস উপলক্ষে হ্যাম্পশায়ার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় হ্যাম্পশায়ার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব জুনেদ আহমদ এর সভাপতিত্বে ও মোঃ রুবেল আহমদ এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যাম্পশায়ার আওয়ামী লীগ নেতা শামীম মিয়া এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোহিনুর আলম।
প্রধান অতিথি মোহাম্মদ শামীম মিয়া বলেন, শেখ রাসেলের হত্যাকাণ্ড পৃথিবীর সবচেয়ে নির্মম আর ঘৃণ্যতম শিশুহত্যার ঘটনা।’ ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে কারবালার ট্র্যাজেডির সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ড সদ্য স্বাধীন রাষ্ট্র ও জাতির অগ্রযাত্রাকে চিরতরে নিস্তব্ধ করে দেয়ার ষড়যন্ত্রের বাস্তবায়ন। কি অপরাধ ছিল জাতির জনকের আদরের শিশুপুত্র রাসেলের। বিশ্ব বিবেক আজ জানতে চায়। ঘাতক নূরসহ দন্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক বাংলার জনতার আজ এ দাবী।
অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাফফার হোসাইন বাবুল, আওয়ামীলীগের অন্যতম নেতা আবুল কালাম আজাদ লিটন , বাসিত আহমেদ, জাহিদ ইসলাম, মোহাম্মদ দিলুয়ার হোসেন সুমন।
আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা হাজী ময়না মিয়া, মোঃ শাহজাহান মিয়া, আব্দুল আলীম, মোঃ দিলশাদ, ছালিক মিয়া, রাসেল আহমেদ, আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ আসরাফুল গালিব, রাসেল আহমেদ, আব্দুল মোতালেব মিঠু, তাকওয়া চৌধুরী, হাফিজ খাঁন, ইমরান আহমদ, আলী খাঁন, সন্থানু দত্ত প্রমি, মোহামেদ তারেক, মোহাম্মদ দিপু মিয়া, প্রমুখ।