বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

জামালপুরে ২৪০ বোতল বিদেশি মদসহ আটক ২

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৫:৪৪ অপরাহ্ণ

জামালপুর সদর থানা পুলিশের অভিযানে ২৪০ বোতল বিদেশি মদসহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
বুধবার (১৮ অক্টোবর) সকালে জামালপুর-শেরপুর ব্রীজের উপর থেকে তাদেরকে আটক করা হয়।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, বুধবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই নজরুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের অন্যান্য সদস্যরা অভিযান চালায়। এ সময় পৌর সভার ছনকান্দা এলাকায় জামালপুর-শেরপুর ব্রীজের উপর থেকে একটি পিক-আপ তল্লাশি চালিয়ে ২৪০ বোতল বিদেশি মদসহ দুই জনকে আটক করে জামালপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারী থানার নওদাপাড়া গ্রামের বাসিন্দা বখতিয়ার হোসেনের ছেলে আনছার আলী (৩৫) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পাথরের চর গ্রামের বাসিন্দা শফি উদ্দিনের ছেলে পলাশ মিয়া (৩০)।
আটককৃতদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর